শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি যাচ্ছেন বিশ্বজয়ী হাফেজ তাকরিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ৪২তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় (খ গ্রুপে) অংশ নেবে হাফেজ সালেহ আহমদ তাকরিম। হাফেজ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার শিক্ষার্থী।

আজ বেলা ১২টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে হাফেজ তাকরিম। পুরো সফরে তার সাথে থাকবে ফয়জিল কুরআনের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত মে মাসে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত বাছাই প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপ থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে সালেহ আহমদ তাকরিম নির্বাচিত হয়।

এর আগে ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এর পাশাপাশি লিবিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখে তাকরিম।

উল্লেখ্য, আগামী ১১-২১ সেপ্টেম্বর ৪২তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় মক্কার গ্র্যান্ড মসজিদে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ