শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।শোকবার্তায় রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

এছাড়া রানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

জানা যায়, রানি এলিজাবেথ তার গ্রীষ্মকালীন অবকাশের জন্য স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে অবস্থান করছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন তিনি। তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

এদিকে, ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন।

৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ তার জীবদ্দশায় বিশ্বের শতাধিক দেশ সফর করেছেন। সব দেশের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ