শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

“প্রত্যেক উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা করার পরিকল্পনা”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রত্যেক উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেছেন, সরকারের অঙ্গীকার রয়েছে প্রতি উপজেলা থেকে অন্তত এক হাজার মানুষকে বিদেশে পাঠানো। এছাড়াও, প্রবাসীদের কর্ষ্টাজিত অর্থ সহজে-নিরাপদে পরিবারের কাছে পাঠানো নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা করার পরিকল্পনা রয়েছে।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১তম টুঙ্গিপাড়া শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, দালালের মাধ্যমে বিদেশ গিয়ে (বিশেষ করে ইউরোপসহ অন্যান্য দেশে) অনেকেই সমস্যায় পড়ছে। টাকা খরচ করে বিদেশে গিয়ে বিপদের মধ্যে রয়েছেন তারা। দালালের মাধ্যমে পাসপোর্ট বানালে প্রতারিত হবার সম্ভবনা বেশি। তাই সরকারিভাবে পাসপোর্ট তৈরি করার জন্য প্রবাসী ও বিদেশ গমনে ইচ্ছুকদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ