শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জমিয়তে হিন্দের গুরুত্বপূর্ণ দুই পদে মাওলানা সাইয়েদ আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জমিয়তে উলামায়ে হিন্দের গুরুত্বপূর্ণ দুই পদে এসেছেন দলটির কেন্দ্রীয় নেতা মাওলানা সাইয়েদ আজহার মাদানী। তাকে জমিয়তের ওলামায়ে হিন্দের অফিস পরিচালক ও  ইসলাহ সোসাইটির পরিচালক নির্ধারণ করা হয়েছে।

জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি সাইয়েদ মা’সুম সাকিব স্বাক্ষরিত এক অফিসিয়াল লেটারে বলা হয়, শ্রদ্ধেয় মাওলানা আজহার মাদানী, আপনাকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমিরে হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী নির্দেশে জমিয়তে ওলামায়ে হিন্দের মৌলিক নীতিমালার ৫২ অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে জমিয়তের ওলামায়ে হিন্দের অফিস পরিচালক ও  ইসলাহ সোসাইটির পরিচালক নির্ধারণ করা হয়েছে। অনুগ্রহ পূর্বক আপনি আপনার দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করছি।

প্রসঙ্গত, জমিয়ত উলামায়ে হিন্দ ভারতের দেওবন্দি ওলামায়ে কেরামের অন্যতম প্রধান সংগঠন। একইসাথে এটি ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো সংগঠন। মাওলানা আব্দুল বারি ফিরিঙ্গি মহল্লী, মাওলানা কেফায়াতুল্লাহ দেহলভি, মাওলানা আহমদ সাইদ দেহলভিসহ প্রমুখ আলেম ১৯১৯ সালের ফেব্রুয়ারিতে এটি প্রতিষ্ঠা করেন।

কেএল/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ