শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিচার্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এছাড়া দুইজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

আজ শুক্রবার বিকাল ৪টার দিকে ‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে তারা শাহবাগ মোড়ে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন একদল চাকরিপ্রত্যাশী। এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের কারণে চারপাশের রাস্তায় যানজট হয়ে যায়। যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশও অবস্থান নেয়। পরে বিকাল ৫টার দিকে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া কয়েকজনকে থানায় নিয়ে যায়। পরে বিচ্ছিন্নভাবে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে গিয়ে স্লোগান দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের ওপর বিনা উস্কানিতে হামলা করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হন৷ আমাদের ৩ জনকে ধরে নিয়ে যায় পুলিশ। সব বাধা অতিক্রম করে আমাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে। প্রথমে পুলিশ তাদের অবরোধ না করার অনুরোধ জানায়। অবরোধ প্রত্যাহার না করে সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় কাউকে আটক করা হয়নি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ