শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ন্যাশনাল জিওগ্রাফির তালিকায় কয়েকটি অসাধারণ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ লক্ষ মসজিদ বিশ্বজুড়ে। এর মাঝে অল্পসংখ্যক মসজিদই আছে, যেগুলো ধর্মীয় গুরুত্বের পাশাপাশি নির্মাণ এবং স্থাপত্যশৈলীতে নজর কেড়েছে বিশ্ববাসীর। এদের কোনোটি ঐতিহাসিক কারণেই বিখ্যাত, আবার কোনোটি অত্যাধুনিক নকশা এবং নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আলোচিত।

এবার দেখে নিন, ন্যাশনাল জিওগ্রাফির তালিকায় কয়েকটি অসাধারণ মসজিদ এর নাম ও এর বিস্তারিত:-

► সুলতান আহমেদ মসজিদ, ইস্তাম্বুল
সুলতান আহমেদ মসজিদ তুরস্কের একটি ঐতিহাসিক মসজিদ। উসমানীয় সুলতান প্রথম আহমেদ ১৬১৬ সালে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির অভ্যন্তরের দেয়ালগুলোতে নীল রঙের টাইলস থাকায় এটি ব্লু মস্ক নামেও পরিচিত।

মসজিদটিতে পাঁচটি প্রধান গম্বুজ, ছয়টি মিনার এবং আটটি মধ্যম আকৃতির গম্বুজ আছে। মসজিদটির অবস্থান ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়ার ঠিক পাশেই। মসজিদটিতে একসাথে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। ইউনেস্কো মসজিদটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে।

► নাসির আল মুলক মসজিদ, ইরান
১৮৮৮ সালে নির্মিত নাসির আল মুলক মসজিদটির অবস্থান ইরানের পঞ্চম বৃহত্তম শহর শিরাজে। ঐতিহ্যবাহী মসজিদটি রঙিন কাঁচের জানালাগুলোর জন্য বিখ্যাত। বাইরে থেকে মসজিদটিকে দেখতে খুবই সাধারণ মনে হলেও এর ভেতরের কারুকার্য মানুষকে মুগ্ধ করে।

রঙ্গিন জানালা দিয়ে আলো এসে মসজিদের ভেতরে অবস্থিত দেয়াল পার্সিয়ান কার্পেটগুলোর উপর বিচিত্র বর্ণিল নকশা ফুটিয়ে তোলার মাধ্যমে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে। মেঝেতে গোলাপী রঙের টাইলস থাকার কারণে মসজিদটি স্থানীয়ভাবে পিঙ্ক মসজিদ নামেও পরিচিত।

► ইসতিকলাল মসজিদ, জাকার্তা
আরবি ইসতিকলাল শব্দটির অর্থ স্বাধীনতা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত ইসতিকলাল মসজিদটি নির্মিত হয়েছে দেশটির স্বাধীনতার স্মরণে। ১৯৭৮ সালে নির্মাণ সম্পন্ন হওয়া মসজিদটি দেশটির জাতীয় মসজিদ। ২ লাখ মুসল্লি ধারণক্ষমতা বিশিষ্ট মসজিদটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি।এশিয়ার বৃহত্তম এবং মসজিদে হারাম ও মসজিদে নববীর পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মà