বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

শিশুকে গোসল করানোর সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুর গোসলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা লাগে। নিয়ম মেনে গোসল না করালে শিশু অসুস্থ হয়ে যেতে পারে। দেখা দিতে পারে জ্বর, সর্দি-কাশি ও ঠাণ্ডার সমস্যা।

শিশুকে কখনও একা রাখবেন না: গোসলের সময় আপনার শিশুকে কখনই একা রাখবেন না, এতে বিপদ হতে পারে। কারণ ছোট্ট শিশুর নিজের দিকে খেয়াল রাখার ক্ষমতা থাকে না। ফলে পানিতে গভীরতা শিশুর জন্য বিপজ্জনক হতে পারে।

ছোট গামলা ব্যবহার করুন: গোসলের করানোর গামলা বেশি বড় হলে সমস্যা হতে পারে, তাই ছোট গামলা ব্যবহার করুন। প্রথমে ঠান্ডা পানি ভরে তারপরে পরিমাণমতো গরম পানি মিশ্রিত করুন। এবার সেই পানিতে গোসল করান। শিশুকে গোসল করানোর আগে সর্বদা আপনার কনুই দিয়ে জলের তাপমাত্রা পরীক্ষা করে দেখবেন।

শিশুর মাথা ঢাকা দিন:  যেখানে বাচ্চাকে গোসল করাবেন সেই ঘরের তাপমাত্রা প্রায় ৭৫ ডিগ্রি ফারেনহাট হওয়া উচিত। গোসল করানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে শিশুর গা-হাত-পা মুছে দিন। এরপর পরিষ্কার শুকনো তোয়ালে দিয়ে আপনার শিশুর মাথাটি ঢেকে দিন। মাথা ঢাকা দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এইসময় তাদের মাথায় চুল কম থাকে ফলে দ্রুত ঠান্ডা লাগতে পারে। প্রথমে শিশুর শরীর এবং শেষে মাথা ধোওয়া উচিত, যাতে মাথা দীর্ঘক্ষণ ভেজা না থাকে।

খুব বেশি পানি ব্যবহার না করা: আপনার শিশুর বয়স যদি তিন মাসের কম হয়, তাহলে আপনি একদিন পর পর তাকে গোসল করাতে পারেন। গামলায় খুব বেশি পানি ভরে বা শিশুর উপর বেশি করে পানি ঢেলে গোসল করাবেন না, এতে শিশুর দম বন্ধ হয়ে যেতে পারে। যত্নের সাথে সামলানো কান বা নাকের ভেতর কোনও কিছু ঢুকিয়ে পরিষ্কার করবেন না। এতে ক্ষতি হতে পারে। যত্নের সঙ্গে কান এবং নাক পরিষ্কার করুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ