শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইন্টারনেট ছাড়া পাঠানো যাবে মেইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে দিন দিন ই-মেইল এর ব্যবহার বেড়েই চলছে।  এখন ইন্টারনেট ছাড়াও ই-মেইল পাঠাতে পারবেন। এই সুবিধা দিচ্ছে টেক জায়ান্ট গুগলের জি-মেইল। মেইল ডট গুগল ডটকম (mail.google.com)-এ গিয়ে ইন্টারনেট না থাকলেও জি-মেইলের মেইল পড়া একই সাথে উত্তরও দেওয়া যাবে।

ইন্টারনেট ছাড়া এখন পুরোনো মেইলও খুঁজে বের করতে পারবেন। এজন্য প্রথমে কম্পিউটার বা মোবাইলের ক্রোম ব্রাউজার ডাউনলোড বা ইনস্টল করতে হবে। সেখানে থেকে মেইল ডট গুগল ডটকম লিঙ্কে ব্রাউজ করুন। এবার এটি বুকমার্ক করে রাখুন।

জি-মেইলের অ্যাড্রেস বারের ডান পাশের তারা বা স্টার চিহ্ন পাবেন। সেটি ক্লিক করলে নীল বর্ণ ধারণ করবে। অর্থাৎ সেটি আপনার ব্রাউজারে বুকমার্ক হয়ে আছে। এবার যখন খুশি বুকমার্ক থেকে জি-মেইলে আক্সেস করুন। ইন্টারনেট ছাড়া এখানে ই-মেইল পাঠাতে পারবেন।

আপাতত শুধু ক্রোম ব্রাউজারেই অফলাইন জিমেইল ব্যবহার করা সুবিধা রয়েছে।

-এসআর