শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আসন্ন নির্বাচন ঘিরে নিজেদের ঐক্য নিয়ে কী ভাবছে ইসলামি দলগুলো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯। এর মধ্যে ধর্মভিত্তিক দল ১০টি। সম্প্রতি বিএনপি’র সঙ্গ ছাড়ার বিষয়ে তাদের অন্যতম শক্তিশালী জোট ‘জামায়াতে ইসলামী’র আমীরের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে স্যোশাল মিডিয়া ও নানা মহলে চলে আলোচনা-সমালোচনা। যদিও দলটির কার্যকরী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ জানিয়েছেন, তারা ২০ দলীয় জোট ছাড়ার সিদ্ধান্ত এখনো নেননি।

এদিকে ইতোমধ্যেই ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে কাজ শুরু করেছে ইসলামী আন্দোলন। দলটির পক্ষ থেকে ধর্মভিত্তিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ চলছে। হচ্ছে সৌজন্য সাক্ষাৎ। গত শুক্রবারও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ শেষে কল্যাণ পার্টির নেতারা জানিয়েছে চরমোনাই পীরের যে কোন গঠনমূলক উদ্যোগে দলটি সাড়া দেবে।

বর্তমান সার্বিক এই পরিস্থিতিতে দেশের সব ধর্মভিত্তিক দল কি এবার একই ছাতার নিচে আসার সম্ভাবনা আছে? জানতে চাইলে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘এতদিন আমরা জনসম্পৃক্ত কর্মসূচিতে পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছি। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। একত্রে কাজ করার পরিবেশ তৈরির চেষ্টা করে যাচ্ছি। এ লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করছি, কথা বলছি।’

সম্পতি জোট ছেড়েছে জামায়াত। তারা যদি আপনাদের সঙ্গে ঐক্য গড়তে চায় তাহলে আপনাদের পদক্ষেপ কী হবে? জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে চট করে এক কথায় এর উত্তর দেয়া মুশকিল। কারণ জামায়াত তো এখন ওপেন পলিটিক্স করছে না। অন্যভাবে বললে, তারা ওপেনে রাজনীতি করতে পারছে না। আগামী নির্বাচনকে ঘিরে আমরা যাদের সঙ্গে কথা বলছি, আলাপ-আলোচনা করছি তারা সবাই ওপেনে রাজনীতি করছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি শক্তিশালী রাজনৈতিক দল।