সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

শুরু হচ্ছে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

‘নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার’ শ্লোগান ধারণ করে রাজধানীতে ফের শুরু হচ্ছে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স। অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ও সৃজন একাডেমির যৌথ উদ্যোগে এবারের আয়োজনটি হবে রাজধানীর মালিবাগ-চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসায়। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এই কোর্সের সার্বিক তত্ত্বাবধান করবে।

আড়াই মাস ব্যাপী এই কোর্সটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর ২০২২ (শুক্রবার)। কোর্সে কী লিখবো কেন লিখবো, কী পড়বো কেন পড়বো? লেখালেখির প্রস্তুতি, ব্যবহারিক বানান, হাতে-কলমে প্রুফ-সম্পাদনা, প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প, উপন্যাস, ছড়া, অনুবাদ সাহিত্য, সাংবাদিকতা, ফিচার-প্রতিবেদন ও উচ্চারণ-আবৃত্তিসহ আরও একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ক্লাস থাকবে ২০টি। প্রতি শুক্রবার (সকাল ৮.৩০ থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত) দুটি করে ক্লাস হবে। ভর্তির ফি ধরা হয়েছে ২০০০ টাকা মাত্র।

কোর্সে ক্লাস করাবেন বাংলাদেশ সেন্টার ফর দাওয়াহ’র চেয়ারম্যান মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার, আহমদ সেলিম রেজা। লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, দৈনিক যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ।

No description available.

এ ছাড়াও কর্মশালা পরিচালনা, সমন্বয় ও প্রশিক্ষণ দেবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব ও সৃজন একাডেমির পরিচালক আমিন ইকবাল।

কোর্সের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, নিয়মিত অনুশীলন ও হোমওয়ার্কের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখির উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিটি ক্লাসেই থাকবে সমৃদ্ধ লেকচার শিট।

কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং বাছাই করা ১০ জনকে ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’ নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ। সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা। কোর্স চলাকালীন জাতীয় সংবাদপত্রে লেখার সুযোগ।

কোর্সটি সীমিত আসনে শুরু হচ্ছে। কোটা পূরণ সাপেক্ষে আগামী ২১ সেপ্টেম্বর ২০২২ (বুধবার) পর্যন্ত ভর্তি হওয়া যাবে। কোর্সে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন ০১৭৬০৬৪৮৭৩৪ (নগদ) ০১৯৪৫১০৪৭৮৫ (বিকাশ) নম্বরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ