মুফতি সাদেকুর রহমান
সংসার সুখী হয় স্বামী- স্ত্রী দুজনের আদর্শে। ভালবাসা,ধৈর্য, সহনশীলতাই সুখী সংসারের মূলমন্ত্র। সংসার মানে হাসি- কান্না, সংসার মানে সুখ-দুঃখ। সংসারকে সেভাবে উপভোগ করতে প্রয়োজন দুজনের সমান্তরালের চেষ্টা ও আন্তরিকতা। চাই নিজ নিজ দায়িত্ব সচেতনতা ও স্বচ্ছতা। পরিহার করা উচিত একে অপরকে দোষারোপ ও সন্দেহের প্রবণতা।
দরকার আত্মিক ও মানসিক প্রশস্ততা, ছাড় ও উদারতার। প্রয়োজন মানিয়ে নেয়ার ও মানিয়ে চলার মনমানসিকতা। বাহিরের ঝামেলা বাহিরেই রাখা, ঘরে প্রতিক্রিয়া প্রকাশ না করা। কিন্তু অনেক সময় আমরা বাহিরের ঝামেলা-জঞ্জাল বাসায় নিয়ে হাজির হই।
প্রিয়জনের সাথে শুরু করি দুর্ব্যবহার। অথচ তারা রান্নাবান্না করে ঘর গুছিয়ে আমাদের আসার অপেক্ষায় থাকে।প্রত্যাশা করে একরাশ মুচকি হাসি ও হাস্যোজ্জ্বলতা। কামনা করে একটু আদর-সোহাগ, মমতা ও ভালোবাসা। আর স্ত্রীরাও বউ-শাশুড়ির ঝগড়া, ভাবি- ননদের দ্বন্দ্বের বাহানায় স্বামীকে অহেতুক বিরক্ত করে,ক্ষেপিয়ে তুলে ।তখন আমরা পুরুষিত পদক্ষেপ গ্রহণ করি না।
বিচক্ষণতা-বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দেই না। উল্টো আমরাও ক্ষেপে যাই। লিপ্ত হই স্ত্রীর সাথে বাক- বিতন্ডায়। স্ত্রীরাও নিজেদেরকে নিয়ন্ত্রণ করে না। ধৈর্য ও সহনশীল হয়না। ফলে যা হওয়ার তাই হয়। স্বামী রাগের মাথায় হুট করেই দিয়ে বসে তালাক।
তাও একটি নয়, তিনটি। বরং হাজার টি। ফলে নিমিষেই পরিসমাপ্তি ঘটে দীর্ঘদিনের সুখের দাম্পত্য জীবনের। জ্বলে উঠে জীবন সংসারে এক অনির্বাণ অগ্নির, ভস্ম করে দেয় নিজেদের ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ। হাওয়ায় উড়ে যায় গোটা পরিবারের সুখ -শান্তি। তারপর সৃষ্টি হয় আক্ষেপ ও অনুশোচনা। শুরু হয় দৌড়ঝাপ।
কিন্তু ততক্ষণে আর করার কিছুই থাকেনা। আমরা যাতে এরূপ বিড়ম্বনা ও কঠিন পরিস্থিতির শিকার না হই, সেজন্য ইসলাম আমাদের কে তালাক প্রদানের বিষয়ে দিয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। কিন্তু শত আক্ষেপ ও পরিতাপ আমাদের প্রতি, আমরা সে নীতিমালা জানিনা। জানার চেষ্টাও করি না। জানলে ফলো করার প্রয়োজন বোধ করি না ।এখনো যদি আমরা সেই নীতিমালা অনুসরণ করি, আমাদের সাংসারিক জীবনে বাস্তবায়ন করি,তাহলে আমাà