শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

উমামা বিনতে আবিল আস রা.: যাকে কাঁধে নিয়ে নামাজ আদায় করেছিলেন রাসুল সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আব্দুল্লাহ।।

উমামা বিনতে আবিল আস রা.: তিনি রাসুল সা. এর বড় কন্যা হজরত জয়নব রা. ও আবুল আস রা. এর ঔরসজাত ছিলেন। তিনি রাসুল সা. এর জীবদ্দশায় জন্মগ্রহণ করেছিলেন। রাসুল সা. তাঁকে খুব ভালোবাসতেন। সহিহ বুখারিতে এক বর্ণনায় এসেছে, একবার তাঁকে কাঁধে নিয়ে রাসুল সা. নামাজ আদায় করেন। সেজদার সময় নামিয়ে দেন এবং দাঁড়ানোর সময় আবার কাঁধে তুলে নেন।

একবার রাসুল সা. এর কাছে একটি হার হাদিয়া আসলে তিনি বললেন, আমার পরিবারের মাঝে যে আমার সবচেয়ে প্রিয় --আমি তাকে এই হারটি উপহার দিবো।

উম্মাহাতুল মুমিনিনরা ভাবলেন, হারটি হজরত আয়েশা রা. পাবেন। কিন্তু রাসুল সা. হারটি তাঁর প্রিয় নাতনী হজরত উমামা রা. এর গলায় পরিয়ে দেন। আরেক বর্ণণায় হারের বদলে আঙটির কথা উল্লেখ আছে। আর হাদিয়া দাতার নাম হিসেবে বাদশাহ নাজ্জাশির কথা উল্লেখ রয়েছে।

হজরত ফাতেমা রা. এর ইন্তেকালের পর আলী রা. উমামা রা. কে বিয়ে করেন। পরে আলী রা. শাহাদাতবরণ করলে হজরত মুগিরা বিন নওফল রা. এর সাথে তাঁর বিয়ে হয়।

মুগিরা রা. এর ঔরসে তাঁর ইয়াহইয়া নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তবে কারো মতে, মুগিরা থেকে তাঁর কোনো সন্তান হয়নি।

ইন্তেকাল: মুগিরা বিন নওফল র. এর সাথে বৈবাহিক বন্ধনে থাকা অবস্থায় তাঁর ইন্তেকাল হয়ে যায়।

সূত্র: মুসনাদে আহমদ, আল ইসাবাহ, আল ইস্তিয়াব

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ