বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভোলায় মাদরাসার পাটাতন ভেঙে এক ছাত্রীর মৃত্যু, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি>

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদরাসার পাটাতনের আঁড়া ভেঙে সামিয়া আক্তার (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত সামিয়া আক্তার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল ফরাজির মেয়ে।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মির্জি বাজার এলাকার রহিমা খাতুন মহিলা ক্যাডেট মাদরাসায় এ ঘটনায় ঘটে।

এ ঘটনায় আরও ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।

আহতরা হলেন- সুমাইয়া, বিবি আমেনা, হাবিবা ও সামিয়া। আহতরা সকলেই কাচিয়া কাচিয়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার একটু আগে ওই টিনশেড মাদরাসার পাটাতনের ওপরে লাকড়ি রাখা হয়। সন্ধ্যার দিকে শিশুরা নাস্তা খাচ্ছিল। ওই সময় হঠাৎ পাটাতনের আঁড়া ভেঙে শিশুদের গায়ে লাকড়ি লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও আরো ৫ শিশু আহত হয়।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। পুরো বিষয়টির তদন্ত চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ