বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনও নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। এরইমধ্যে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারেরও পরিকল্পনা করছে হাবিবুল আউয়াল কমিশন।

কমিশন সংশ্লিষ্টরা বলছেন, সংসদ নির্বাচনের আগে সম্প্রতি বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সুফল যাচাই করছে ইসি। অর্থ বরাদ্দসহ সব কিছু বিবেচনায় সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। যদিও শুধু সিসি ক্যামেরা বসানোয় সমাধান দেখছেন না নির্বাচন পর্যবেক্ষকরা।

ইসির আইডিয়া প্রকল্প-২-এর ডিপিডি কমিউনিকেশন অফিসার স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম বলেন, জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বিগত কিছু নির্বাচনে এর সুফল মিলেছে। তাই জাতীয় নির্বাচনেও সিসি ক্যামেরা ব্যবহার করলে এর সুফল পাওয়া যাবে বলে আশা করছি।

তিনি বলেন, সিসি ক্যামেরা ব্যবহার করলে কেউ কেন্দ্রে বিশৃঙ্খলা করার সাহস পাবে না। ভোট নিয়ে অভিযোগ এলেও সেগুলোর সমাধান মিলেবে। সার্বিক বিবেচনা করে নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে জাতীয় নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার হতে পারে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা আছে। ৩০০ আসনের জন্য অনেক টাকা দরকার, আমরা পারলে করব না-হলে ঝুঁকিপূর্ণগুলোতে করতে হবে। নির্বাচনের এখনও অনেক দিন বাকি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পরে ফাইনাল সিদ্ধান্ত নেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ