শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেশে টিকটক বন্ধের সুপারিশ : কীভাবে দেখছেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

রাতারাতি সেলিব্রিটি হওয়ার সবচেয়ে সহজ উপায় এখন টিকটক। অল্প সময়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে অ্যাপটি। বিশ্বের প্রায় ৭৫টি ভাষায় এই অ্যাপটি বানানো হয়েছে। ১ বিলিয়নবারেরও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি। এপটির রিভিউ রয়েছে ৫০ মিলিয়নেরও বেশি। বর্তমানে ফানি ও শর্ট ভিডিওর সর্ববৃহৎ অ্যাপ এটি।

এদিকে দেশে টিকটক বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বলা হয়, টিকটক নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এই অ্যাপটি নেতিবাচকভাবে বেশি ব্যবহার হচ্ছে। বিভিন্ন হিংসাত্মক কর্মকাণ্ড, গুজব ও অপ্রচার ছড়ানো হচ্ছে। পরে তিনি এই অ্যাপটি বন্ধের সুপারিশ করেন।

এদিকে এনটিএমসি সূত্রে জানা যায়, বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে ব্যবহৃত ইন্টারনেটের ৮০ শতাংশ ব্যয় হয় টিকটক অ্যাপের পেছনে।

এই অ্যাপ উপমহাদেশের বিভিন্ন দেশে ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে। এই অঞ্চলে প্রথম টিকটক নিষিদ্ধ করে ভারত। পর্যায়ক্রমে পাকিস্তান ও আফগানিস্তানও একই পথে হাঁটে। বাংলাদেশে টিকটক বন্ধের আলোচনা বারবার সামনে এলেও ফলপ্রসূ কোনো পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। এদিকে তরুণরা এই অ্যাপ ব্যবহার করে চালিয়ে যাচ্ছেন নানা উদ্ভট কর্মকাণ্ড। টিকটকে অনেক ছেলেকে দেখা যায় মেয়েদের পোশাক পরতে। আবার অনেক মেয়েও এখানে ছেলে সাজে নৃত্য পরিবেশন ও অভিনয়ের ভিডিও আপলোড করে। এসবের তালিকা অনেক দীর্ঘ।

‘টিকটকে ফাঁসির অভিনয় করতে গিয়ে নোয়াখালীর চাটখিলে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম সানজিদা আক্তার (১১)। সানজিদা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।’

‘ভাইরাল হতে ছাগলকে ‘বিয়ে’ করলেন ইন্দোনেশিয়ান টিকটকার।’

‘পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও বানানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহাদি হাসান (২৭) নামে আরও একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।’

‘টিকটক ভিডিও তৈরির অভিযোগে নাটোরে একটি বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা বà¦