বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বেশি মধু খাওয়ার অপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধুর উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত। এটি চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ রয়েছে। তবে যে কোনও জিনিসই অতিরিক্ত ভাল নয়। তেমনই অত্যধিক মধু খেলে স্বাস্থ্যের উপকারের পরিবর্তে অপকার বেশি হতে পারে।

ব্লাড সুগার লেভেল: চিনির বিকল্প হিসেবে মধু নিঃসন্দেহে খুবই স্বাস্থ্যকর কিন্তু তার মানে এটা বোঝায় না যে মধু একেবারেই চিনিমুক্ত। এই প্রাকৃতিক মিষ্টিতে কার্বোহাইড্রেট থাকে যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে সক্ষম। তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণ মধু খাওয়া ভাল এবং মধু ব্যবহারের আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত।

পেটে ব্যথা: প্রতিদিন অত্যধিক মধু খেলে পেটে ব্যথাও হতে পারে। তাই যারা প্রতিদিন মধু খান, তারা পরিমাণটা সীমিত রাখুন।

কোষ্ঠকাঠিন্য: অত্যধিক মধু খাওয়ার আরেকটি প্রতিকূল প্রভাব হল কোষ্ঠকাঠিন্য। প্রতিদিন সর্বোচ্চ ১০ চা চামচ মধু খেতে পারেন। এর থেকে বেশি হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

ওজন বৃদ্ধি: ওজন কমানোর ক্ষেত্রে চিনির পরিবর্তে মধুই সকলের প্রথম পছন্দ। ওজন কমাতে গরম জল বা লেবুর রসের সঙ্গে মধু খাওয়া উচিত। অতিরিক্ত মধু খেলে অথবা জল ও লেবুর রসের সঙ্গে না মিশিয়ে খেলে ওজন কমার বদলে বাড়তে পারে।

দাঁতের জন্য ক্ষতিকর: অত্যধিক মধু খাওয়া দাঁতের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। এতে দাঁতের এনামেল ক্ষয় হয় এবং দুর্বল করে তোলে। দাঁত বিবর্ণ হয়ে যায়। মধু সামান্য অ্যাসিডিক যা দাঁতে ক্যাভিটি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। তাছাড়া, মধু আঠালো প্রকৃতির।

রক্তচাপ: মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু মধুর অত্যধিক সেবন হাইপোটেনশনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ