শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের আরও ১৭ জেলে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের আরও ১৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। সুন্দরবনের ভারতীয় অংশে কেঁদো দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলের সংখ্যা দাঁড়াল ১০৪ জন।

পুলিশ সূত্র অনুযায়ী, মোট ১৯ জেলে ওই ট্রলারে ছিলেন। দুজন সমুদ্রে ভেসে যান, বাকিরা একটি ভেলা বানিয়ে দুদিন ধরে ভাসতে ভাসতে সুন্দরবনের কেঁদো দ্বীপের চরে চলে যান। বাঘের ভয়ে দুদিন তারা গাছে ছিলেন। আর সেখান থেকেই কোনো সাহায্য পাওয়া যায় কি না, তা লক্ষ রাখছিলেন।

গাছেই রাত কাটান ওই ১৭ জেলে। রোববার (২১ আগস্ট) সকালে একটি ট্রলার দেখতে পান তারা। ওই ভারতীয় ট্রলার বাংলাদেশি জেলেদের দেখতে পেয়ে মইপিঠ কোস্টাল থানায় খবর দেয়।

মইপিঠ কোস্টাল থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে ১৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়। সোমবার (২২ আগস্ট) তাদের বারুইপুর আদালতে তোলা হবে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই জেলেদের বাংলাদেশ ফিরিয়ে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ