শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফেসবুক ব্যবহার : প্রজন্মের অবক্ষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥

ভার্চুয়াল অগ্রগতির বদৌলতে এখন প্রায় সবার প্রাত্যহিক যাপিত জীবনেই ফেসবুক, ভাইবার, ইমো, টুইটার, মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের সাথে বেশ ওতপ্রোতভাবেই, মানুষ নিজেদের জড়িয়েছেন। বলা যায় সামাজিক যোগাযোগমাধ্যমের সাথে আজকাল প্রায় সব বয়সীরই সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে নবপ্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর দিন দিন বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে তারা সবকিছুই ভার্চুয়াল দৃষ্টিকোণ থেকেই দেখে। এতে ভালো-মন্দ দুই দিকই রয়েছে। তবে এ দেশের বেশির ভাগ নেটিজেনরা এখনো অপরিপক্ব। গুজবে বিশ্বাসী।

হুট করেই আবেগপ্রবণ। আবার ঠিক কোনো কিছু বুঝার আগেই চরম উগ্র। যে উগ্রতা কখনো কখনো সামাজ, সংসার তথা রাষ্ট্রের জন্যও চরম হুমকি হয়ে দেখা দেয়। এমনকি তার পারিবারিক শিক্ষার প্রতিও প্রশ্নবোধক হয়ে পড়ে। ভার্চুয়াল অগ্রগতির সহজলভ্যতায় যেনতেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে ইদানীং মানুষ সাধারণ বিবেক, বুদ্ধি, বিবেচনা করার মতো মানসিকতা পর্যন্ত হারিয়ে ফেলছে। বাড়ছে সামাজিক অস্থিরতা। কমছে একে অপরের প্রতি সৌহার্দ্য, সৌজন্যতা। ফেসবুকের কল্যাণে সম্পূর্ণ অচেনা অজানা মানুষগুলো অল্পতেই হয়ে ওঠেন পরম আপন।

আর নিত্যদিন দেখা সাক্ষাৎ হওয়া চিরচেনা মানুষ, শুধু মাত্র লাইক-কমেন্টের বদৌলতে কখনো কখনো হয়ে যান চরম শত্রু। তবে ফেসবুক ব্যবহারে পাশে থাকা মানুষগুলোর ভেতরের রূপটা খুব ভালোভাবে বোঝা যায়। যে কারণে ফেসবুকের অপর নাম বলা যেতে পারে মনের আয়না।

একজন ফেসবুক ব্যবহারকারী মনের অজান্তেই, সঙ্গীদের প্রতি তার ভেতরের মমতা, বন্ধুত্ব, ইতিবাচক বা নেতিবাচক বিষয়গুলো টাইমলাইন কিংবা কমেন্টে ফুটিয়ে তোলে। ফেসবুকের বহুবিদ নেতিবাচক দিক ছাড়াও ইতিবাচক অনেক দিকও রয়েছে। ফেসবুকের কল্যাণে অনেক গঠনমূলক সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। ছোট্ট একটি পোস্টের কারণে দেশ ও জাতির বিশাল কল্যাণও বয়ে আনে। উপকৃত হয় অনেক দুস্থ ও অসহায় পরিবার।

ছোটবেলায় আমি ডায়ারি লিখতাম। আজও লিখি। নানান ধরনের কথা আছে সেই ডায়ারিতে। লিখি নিজের কথা। লিখি নিজের অনুভূতির কথা। থাকে পরিবার এবং সমাজ নিয়ে নানান ভাবনার কথা। আরো কতশত গল্প থাকে সেই ডায়ারিতে! যেই কথাগুলো একান্তই আমার গল্প। এটাও এক ধরনের যোগাযোগ