মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মা’কে নিয়ে ওমরায় গেলেন মুফতি গিয়াস উদ্দীন তাহেরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ওয়াজের ময়দানে প্রায় সময়ই প্রিয় রাসুলের শানে গান গেয়ে থাকেন আলোচিত-সমালোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দীন তাহেরী। একাধিক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন তার প্রিয় জায়গা মক্কা-মদিনা। প্রিয় মক্কা-মদিনার প্রেম আর রাসুলের রওজা জিয়ারতে ওমরায় গেলেন দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি তাহেরী।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সঙ্গে ছিলেন তার মা এবং ছোট ভাই মুফতি মুহিউদ্দীন ফয়েজী। ইতোমধ্যেই তিনি মদিনায় পৌঁছেছেন।

প্রসঙ্গত, মুফতি গিয়াস উদ্দীন তাহেরীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চাপাইর গ্রাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাস করেন।

তার বাবার নাম মাওলানা নজিবউদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন আরবি শিক্ষক। আর মা মোহছেনা বেগম একজন গৃহীণি। পারিবারিক জীবনে তাহেরী দুই সন্তানের জনক। তার চার বছর বয়সী ছেলে ও ৯ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ছেলের নাম তাওফিক রেজা ও মেয়ের নাম তাবাসসুম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ