সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চুল পড়া রোধে কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুল পড়া- কমবেশি সবারই এই সমস্যা আছে। কিন্তু সমাধানও রয়েছে হাতের কাছে। এমন একটি উপাদান হচ্ছে পেয়ারা। পেয়ারায় আছে ভিটামিন সি। পেয়ারা পাতার ব্যথা উপশমের জন্যও অনেকে ব্যবহার করে থাকেন। এই পেয়ারা পাতাতেই আপনার চুল পড়া বন্ধ হতে পারে তা জানেন? বোধহয় না। সঠিক পদ্ধতি জানলেই পাবেন উপকার।

এক. প্রথমে বেশ কিছু পেয়ারা পাতা নিয়ে নিন। সেগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করুন। প্রায় ২০ মিনিট ধরে সিদ্ধ করার পর মিশ্রণটা একটা পাত্রে ছেঁকে ফেলুন। তারপর ঠাণ্ডা হতে দিন। ভালো করে জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। ড্রায়ার থাকলে তা দিয়ে চুল শুকিয়ে নিন।

দুই. এবার মিশ্রণটা অল্প অল্প করে চুলের ভিতরে লাগান। খেয়াল রাখবেন আপনার চুলে যেন অন্য কোনো কেমিক্যাল না থাকে। মিশ্রণটা প্রায় দুই ঘণ্টা মাথায় রেখে দিতে হবে।

তিন. দুই ঘণ্টা পর ভালো করে চুল ধুয়ে নিন। তারপর চুল শুকিয়ে নিন। এই মিশ্রণ সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল ঘন ও শক্ত হবে। পাশাপাশি তাতে মসৃণতাও আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ