শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফাতেমীদের পাঠাগার ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আবু সাঈদ ।।

ফাতেমীদের মাকতাবার বিশালতা নিয়ে প্রখ্যাত ঐতিহাসিক ইবনে আবী শামা রাওযাতাইন ফি আখবারিদ দাওলাতাইন গ্রন্থে উল্লেখ করেন, এটা ছিল তৎকালের ‘সপ্তাশ্চর্যের’ একটি। কথিত আছে, কায়রোর রাজপ্রাসাদে (ফাতেমীদের রাষ্ট্রীয় ভবনে) এত বিশাল মাকতাবা ছিল যে, তৎকালে এর কোন নজির ছিলনা। এই মাকতাবার অনন্য বৈশিষ্ট্য ছিল নুসখার আধিক্য। একেকটা কিতাবের শতাধিক নুসখাও মজুদ ছিল। কথিত আছে, এক তাফসীরে তাবারীর‌ই বারোশো নুসখা ছিল। নুসখার আধিক্যের মতো মূল গ্রন্থের সংখ্যাও অনেক ছিল।

সুলতানদের বইয়ের রাজ্য
এতো গেলো খলিফাদের কিতাব সংগ্রহের সৌখিনতা। সুলতানরা কি তবে পিছিয়ে ছিলেন? সালতানাত টিকিয়ে রাখার জন্য তাদেরও তো প্রয়োজন ছিল আলেমদের সমর্থন। ইতিহাস বলে, এজন্য সাধ্যের সবটুকু উজাড় করে সুলতানরাও মাকতাবা গড়ে তুলতেন। সমাহার ঘটাতেন বিপুল সংখ্যক রচনাবলীর। নিজে শরয়ী বিষয়ে পরিপুষ্ট হতেন। আলেমদের‌ও কাছে ডাকতেন। বিভিন্ন বিষয়ে রচনার প্রতি উদ্বুদ্ধ করতেন। প্রয়োজনীয় কিতাবাদি সরবরাহ করতেন। সুলতানি মাকতাবার কিছু নমুনা তবে পেশ করা যাক।

কয়েকটি সুলতানি মাকতাবা
এক. প্রখ্যাত ঐতিহাসিক সাফদি নুকাতুল হামায়ান গ্রন্থে উল্লেখ করেন, লেবাননের ত্রিপোলি শহরে তখন বনু আম্মার আলকাত্তানীর সুলতানগণ শাসন করতেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গুরুত্বপূর্ণ কিতাবাদি সংগ্রহ করে সেখানে তারা গড়ে তুলেছিলেন এক বিশাল মাকতাবা। তারা ফাতেমী সালতানাতের অধীনতা স্বীকার করতেন।

দুই. প্রখ্যাত ঐতিহাসিক ইবনে আবী উসাইবিয়া উয়ূনুল আমবা গ্রন্থে বলেন, জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা বোখারার অধিপতি সুলতান নুহ ইবনে মানসুর আস-সামানীর মাকতাবা সম্পর্কে বলেন, সুলতান একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার ব্যক্তিগত ডাক্তার চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। সর্বত্র সুখ্যাতি থাকায় সভাসদরা আমাকে ডাকে। আমি গিয়ে সুলতানের চিকিৎসা কাজে অংশগ্রহণ করি। কিছুদিন সুলতানের চিকিৎসার নিবিড় তত্ত্বাবধান দরকার ছিল। সে সুবাদে রাজপ্রাসাদে আমি থেকে যাই। রাজপ্রাসাদের মাকতাবার সুখ্যাতি ছিল দশদিক। তাই মাকতাবা পরিদর্শন ও কিছু সময় অধ্যয়নের অনুমতি গ্রহণ করি। মাকতাবাটি ছিল বিশাল, সুবিন্যস্ত ও বহু কক্ষà