শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলাদেশি শিক্ষার্থীরা চীন যেতে পারবেন যেসব শর্ত মেনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিষ্ঠানিক শিক্ষার জন্য সব শিক্ষার্থীই চীনে যাওয়ার যোগ্য বলে জানিয়েছে চীনা দূতাবাস। শিক্ষার্থীদের চীনে যেতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে লিখিত অনুমতি (ব্যাক টু ক্যাম্পাস নোটিশ) নিয়ে ফ্লাইট বুকিং করতে বলা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত ১২টার দিকে চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে এ কথা জানায়।

পোস্টে জানানো হয়, যেসব শিক্ষার্থীর চীনের রেসিডেন্ট পারমিট আছে তাদের আর ভিসার প্রয়োজন হবে না। তবে যেসব শিক্ষার্থীর রেসিডেন্ট পারমিট নেই এবং ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে নিবন্ধিত হয়েছে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লিখিত অনুমতি ‘ব্যাক টু ক্যাম্পাস নোটিশ’ নিয়ে স্টুডেন্ট ভিসা নোটিফিকেশনসহ আবেদন করতে হবে। অনলাইনে https://cova.mfa.gov.cn ভিসার আবেদন করা যাবে। এ বিষয়ে আরও তথ্য ইমেইলে chineseembassy.dhk@gmail.com জানা যাবে।

চীনা দূতাবাস জানায়, লিখিত অনুমতি ও ভিসা পাওয়ার পর ফ্লাইট বুকিং করা যাবে। গুয়াংঝু ও কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ফ্লাইট চলমান রয়েছে। প্রয়োজনে ফ্লাইট ভাড়া করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ফ্লাইটে ওঠার ৪৮ ঘণ্টা আগে শিক্ষার্থীদের দু’টি নেগেটিভ সনদ প্রয়োজন হবে। দু’টিতেই যারা নেগেটিভ তাদের গ্রিন হেলথ কার্ড দেওয়া হবে। পরীক্ষাগুলো চাইনিজ মানদণ্ড অনুযায়ী হতে হবে, ব্যত্যয়ের কারণে ফ্লাইটে চড়ার অনুমতি নাও মিলতে পারে।

শিক্ষার্থীদেরও অন্য যাত্রীদের মতো নিজ খরচে ৫+৩ দিন নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, করোনার কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের সোমবার থেকে আবার ভিসা দেওয়া শুরু করেছে চীন।

-এএ