মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১৮ মাসে হাফেজা হলেন ৭ বছরের মাইমুনা, ঘরে ঘরে বাবার মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ১৮ মাসে কোরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছেন রাজধানীর মিরপুরের হযরত মাইমুনা রা. বালিকা মাদরাসার মেধাবী শিক্ষার্থী মোসা. মাইমুনা হাসান। মেয়ের অসামান্য এ অর্জনে নিজ গ্রামের প্রায় ৮৪টি পরিবারকে মিষ্টি মুখ করিয়েছেন মাইমুনার বাবা মাওলানা মাহমুদুল হাসান।

প্রতিভাবান বালিকা হাফেজা মাইমুনার চাচা নাঈমুল হাসান তানযীম আওয়ার ইসলামকে জানান, গত বৃহস্পতিবার ( ৪ আগস্ট) মাইমুনার মাদরাসায় তার শেষ সবক হিসেবে জাকজমকপূর্ণ এক আয়োজন করেন মাদরাসার পরিচালক ও তার বাবা মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বারিধারা মাদরাসার শায়খুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুকসহ প্রায় তিন শতাধিক অতিথির সামনে মাইমুনা শেষ সবক শোনায়।

জানা যায়, মাইমুনার বাবা মাওলানা মাহমুদুল হাসান নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মাওলানা আবদুল কুদ্দুসের বড় ছেলে। তিনি ঢাকার মিরপুর-১১তে অবস্থিত একটি মসজিদের ইমাম। পাশাপাশি পরিচালনা করেন ‘হযরত মাইমুনা রা. বালিকা মাদরাসা’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। নিজ প্রতিষ্ঠানেই তার দ্বিতীয় মেয়ে মাইমুনা হাসানের লেখাপড়ার হাতেখড়ি।

বেশ অল্প সময়ে মেধাবী মাইমুনা মক্তব শেষ করে নাজেরার সবক নেন। মেধার স্বাক্ষর রেখে নাজেরা সমাপ্ত করে দেড় বছর আগে হিফজুল কোরআনের সবক নেন। আলেম পরিবারের এ শিশু মাত্র দেড় বছরে সম্পন্ন করেন হিফজুল কোরআন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ