শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক দুপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া বাড়ানোর পর এবার লঞ্চের ভাড়ারও বাড়তে যাচ্ছে। মালিকপক্ষ লঞ্চভাড়া দ্বিগুণের প্রস্তাব দিলেও বিষয়টি নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টায় দিকে বিষয়টি নিয়ে লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক রয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানান, বৈঠকের পর লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে।

এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শনিবার (৬ আগস্ট) বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৮০ পয়সার জায়গায় দুই টাকা ২০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সার জায়গায় দুই টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ