শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নানা ভোগান্তির শিকার ইসলামি টাওয়ারের নারী ক্রেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাঈয়েদা হাবিবা: সাবিহা ইসলাম, ছদ্মনাম। তিনি উত্তরা থেকে এসেছেন বাংলা বাজারের ইসলামি টাওয়ারে বই কিনতে। সাথে এসেছেন তার বয়স্ক মা। নিজের ক্লাসের কিছু কিতাব কিনবেন। সেই সঙ্গে কিনবেন কিছু ইসলামি বই। কিন্তু প্রায় সব প্রকাশনীর সামনেই পুরুষদের ভীড়। দু-একটা প্রকাশনীর সামনে তারা দাঁড়াতেই পারলেন না। আর দু-একটা প্রকশনির সামনে দাঁড়ালেও কেউ তাদের দিকে খুব একটা ভ্রুক্ষেপ করলো না। একজন নারী ক্রেতা বাজারে এসেছেন। তিনি আর কয়টা বই-ই কিনবেন বিক্রেতাদের ভাবটা অনেকটা এমন। এছাড়াও আরো কয়েকজন নারী বই ক্রেতা জানান, ইসলামি টাওয়ারে বই কিনতে গেলে বিক্রেতারা খুব একটা গুরুত্ব দেন না।

কওমি মাদ্রাসার সবয়েচে বড় শিক্ষা বোর্ড বেফাকের ২০২২ সালের ফলাফল প্রকাশ পাওয়ার দেখা যায়, ৪৫ তম ব্যাচের পরীক্ষার অংশ নিয়েছেন ৭৩, ৫২১ জন শিক্ষার্থী। এর মধ্যে বালক ৪৫, ৬১৩ জন। আর বালিকা ২৭, ৯০৮ জন। এই বড় সংখ্যক ধর্মীয় নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দে বই কেনার কোনো জায়গা নেই বললেনই চলে। বেশিরভাগ সময়ই নারীদের বই বড় ভাই, বাবা ও অন্য কোনো অভিভাবকই কিনে দেন। কিন্তু অনেকে প্রয়োজনে অথবা বই কেনার আনন্দ নিতে বের হলেই পড়েন ভোগান্তিতে।

যাত্রবাড়ির একটি মাদ্রসার শিক্ষার্থী রাফিয়া ইসলাম বলেন, ইসলামি টাওয়ারে বই কিনতে আসলে যতটা ভোগান্তিতে পড়ি এতোটা ভোগান্তিতে আর কোথাও গিয়ে পড়তে হয় না। নিউ-মার্কেট, বসুন্ধরা মার্কেট ও যমুনা ফিউচার যেখানেই যাই না কেন সব জায়গাতেই নারীদের আলাদা ওয়াশরুম আছে। নামাজের জন্য সুন্দর আলাদা স্থান আছে। যদিও এসব প্রতিষ্ঠানের মালিকদের সাথে ইসলামের সম্পর্ক নেই বলেই আমরা জানি। তবে ইসলামি টাওয়ারে সব ইসলামি বই তথা মাদ্রাসার সিলেবাসের বই-ই বেশি বিক্রি হয়। কিন্তু এখানে নারীদের নামাজের কোনো ব্যবস্থা নেই। নারীদের নামাজের ব্যবস্থা তো অনেক পরের কথা। ছেলেদেরই তো ভালো নামাজের স্থান নেই।

অন্যএক মাদ্রাসার শিক্ষার্থী আলেয়া। তিনি বলেন, ওমর একুশে বই মেলায় গিয়ে বই কিনতে যতটা স্বাচ্ছন্দ বোধ করি ইসলামি টাওয়ারে বই কিনতে এসে ঠিক এতো স্বাচ্ছন্দ বোধ করি না। আমাদের আসলে বই কেনার কোনো জায়গা নেই বললেই চলে। আধুনিক অনেক সপ আছে যেখানে বিক্রেতারা নà