শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

কুমিল্লার মাদরাসায়ে আশরাফিয়ায় আসছেন সায়্যেদ আসজাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: কুমিল্লার কোটবাড়ী রোডের মাদরাসায়ে আশরাফিয়া দারুল উলুমে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সায়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সাহেবজাদা সায়্যেদ আসজাদ মাদানি। এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার মাগরিবের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া।

বাদ মাগরিব বয়ান করবেন মুফতী আমজাদ হুসাইন, মুহতামিম ও শাইখুল হাদিস, মুরাদনগর মাদরাসা।

এছাড়া আরও উপস্থিত থাকবেন, হাফেয মাওলানা শামছুল আরেফিন সাদী, মুহতামিম, জামিয়া বেলাল একাডেমি। মুফতি সুলতান আহমদ জাফরী, মুহতামিম, রেলওয়ে জামিয়া মাহমুদিয়া শাহজাহানপুর, ঢাকা।

মাদরাসায়ে আশরাফিয়া দারুল উলুমের মুহতামিম শামছুল ইসলাম জিলানী বলেছেন, আল্লামা আসজাদ মাদানী আমাদের মাদরাসায় উপস্থিত হবেন এটা আমাদের সৌভাগ্য। হাটহাজারী মাদরাসা থেকে ঢাকা মাদানীনগর ফেরার পথে হযরত অল্প সময়ের জন্য আমাদের মাদরাসায় তাশরীফ রাখবেন। যথা সময়ে উপস্থিত হয়ে হযরতের মূল্যবান বয়ান শোনার বিনীত অনুরোধ জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ