শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি মাদরাসা সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞান অন্তর্ভূক্তি কতটা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার: বহুকাল ধরে উপমহাদেশে কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা রাজনীতির করে আসছেন। তবে আমাদের দেশে হালের এক যুগ থেকে কওমি অঙ্গনের একটা বিশাল অংশ রাজনীতির ময়দানে ব্যাপকহারে প্রবেশ করেছে। দেশের চলমান রাজনৈতিক ইস্যুগুলোতে তাদের ভূমিকা চোখে পড়ার মতো।

তবে দীর্ঘকাল ধরে মারাসার ছাত্র-শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও একাডেমিকভাবে বা শিক্ষা সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞান তেমন গুরুত্ব পাচ্ছে না।

ফলে রাজনীতির ময়দানে কিংবা রাষ্ট্র পরিচালনায় আলেমদের যে বিপুল সম্ভাবনা রয়েছে তার যথাযথ বিকাশ হচ্ছে বলে মনে হয় না। অবশ্য অতীতে কেউ কেউ ভালো নেতৃত্ব দিয়ে থাকলেও সাধারণ পর্যায়ে ভালো কোনো লিডারশিপ গড়ে উঠতে দেখা যায়নি।

বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে কওমি ধারার রাজনীতিবিদদের এই সংকট থেকে উত্তরোণের উপায় কী, সাংগঠনিকভাবে জড়িত থাকার সাথে সাথে একাডেমিক শিক্ষাগ্রহণ এই সংকটের সমাধান দিতে কতটা ভূমিকা রাখতে পারে, মাদরাসার শিক্ষার্থীরা কুরআন-হাদিস ও ফিকহের তাবাদীর,পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান জানলে কি এখান থেকে উত্তরোণ সম্ভব?- এমনই কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে প্রতিবেদনটিতে।

এম ই এস ওমরগণী কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের অধ্যাপক, ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন দীর্ঘদিন ধরে ইতিহাস পড়াচ্ছেন।তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি কওমি মাদরাসায়। শুধু ছাত্র নয় তিনি কওমি মাদরাসার একজন নিয়মিত শিক্ষকও বটে।

রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয়তা ও বর্তমান মাদরাসা শিক্ষার্থীদের ছাত্ররাজনীতির বেহাল দশা নিয়ে তার সাথে কথা হলে তিনি আওয়ার ইসলামকে বলেন- ‘মাদরাসা সিলেবাসের একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের অন্তর্ভূক্ত করা যেতে পারে। এখন মারদাসাগুলোতে আষ্টম শ্রেণি পর্যন্ত আছে।

সরকার যদি দশম শ্রেণি পর্যন্ত খোলার অনুমতি দেন তাহলে আমরা দশম শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞানের কোন বই পড়াতে পারি।

ওপরের ক্লাসগুলোতে থেকে সুল্লাম, মাইবুজির মতো কিতাবগুলো আমরা উঠিয়ে দিয়ে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানের দু’একটা ঘন্টা হলে ভালো হবে বলে মনে করেন তà¦