সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

বিশেষ কবিতা ‘অবেলায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আল আমীন আজহার ।।

তোমার কাছে যাব বলে ঘাটে নেমে
হঠাৎ দেখি নাওগুলো সব যাচ্ছে থেমে।
মেঘলা আকাশ, সমুদ্র ঢেউ আসছে হেঁকে
হতাশ মাঝি বেবাক হয়ে বলছে ডেকে।
এই অবেলায় হারাচ্ছে সব সাঁঝের কোকিল
আঁতকে উঠে বুকের ভেতর স্তব্ধ নিখিল!

মেঘলা দিনের সন্ধ্যা ঘাটে আর পাবো কাকে?
আমায় দেখে হাঁসছে মরণ জীবন বাঁকে!
হায়রে মরণ কি তার কারণ হাঁসছো তুমি?
কাঁপছে আকাশ ভূধর এবং মাতৃভূমি!
কেবল তো তার মুখের মায়া ডাক দিয়েছে
তাই কি মরণ এই জনমে হাঁক দিয়েছে?

এই অবেলায় কি আর করার দ্বীপান্তরে
পথের 'পরে। থমকে যাওয়া তেপান্তরে?
প্রাণ ঝরা শেষ, ঘামগুলো তাই শক্তি নিয়ে
অবশ শরীর বিবশ করে পড়ছে বেয়ে।
আমি তো সেই গাঁয়ের মানুষ, গাঁয়েই আছি
হাত বাড়ালেই পাবে তোমার কাছাকাছি।

আর কতকাল চলবো হেঁটে মরণ হাঁটে
আমায় দেখে মৃত্যু নাচে জীবন ঘাটে!
মায়ার মুখে দেখবে কত ছায়ার মতন?
সূর্য ডুবলে আঁধার হবেই আলোর গগন।
নামুক তবে নিগূঢ় আঁধার আমায় ঢেকে
আলোর পথেই চলুক সবাই - আমায় রেখে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ