শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

প্রকাশের পথে ফকীহুল মিল্লাত রহ. স্মারকগ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। হুমায়ুন আইয়ুব ।।

‘কতটা পথ পাড়ি দিলে শব্দের পাহাড় নির্মাণ করতে হয়- কে জানে? দেশের নানা প্রান্ত ঘুরে আমরা এখন হিমালয়ের পাশে অবস্থান করছি। হাজার পৃষ্ঠার চেয়েও বেশি পাণ্ডুলিপিতে মজে আছি। পড়ছি। সম্পাদনা করছি। নির্মোহ কাটাছেড়া করছি। কাটাছেড়ার এ ব্যস্ততা রাতের ঘুম কেড়ে নিচ্ছে। গৃহবন্দি করে রেখেছে এলোমেলো সব ভাবনা।’ ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর স্মারকের কথা বলছি।

গত শতাব্দির এই বটবৃক্ষকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি। তখন অবশ্য দেখার বয়সও হয়নি। তবে ভক্তি-শ্রদ্ধা ছিল। ছিল ভালোবাসা আর কাছে যাওয়ার আকুলতা। কিন্তু তিনি কতটা অভিজাত ব্যক্তিত্বসম্পন্ন, বহুমাত্রিক প্রজ্ঞাবান এবং প্রভাবশালী ছিলেন- তা টের পাচ্ছি গুণীজনের লেখার অলিগলিতে।

সবকিছু ঠিক থাকলে আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহে চলতি আগস্ট মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে প্রেসে যাবে স্মারকটি। বিস্তৃত এ কাজে সঙ্গ দিচ্ছেন বন্ধুবর জহির উদ্দীন বাবর। বরাবরের মতোই আস্থা ভালোবাসার পরিচয় দিচ্ছেন তিনি। সঙ্গে আছেন প্রতিশ্রুতিশীল তরুণ কাউসার লাবীব, শামসুদ্দীন সাদী, এমদাদুল হক তাসনীম, রায়হান রাশেদ, আমিন আশরাফসহ নিভৃতচারী এক টিম।

স্মারকটির সার্বিক তত্ত্বাবধানে আছেন ফকিহুল মিল্লাত রহ. এর বড় সাহেবজাদা, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী। তাছাড়া টিম আওয়ার ইসলামের প্রধান নাবিক হিসেবে কাজ করছেন ফকিহুল মিল্লাত রহ. এর ছোট সাহেবজাদা মুফতি শাহেদ রাহমানী।

লেখক: সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ