শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশে অসহনীয় লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ।

আজ রোববার (৩১জুলাই) সকাল ১১ টায় জেলা শহরসহ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

তিনি বলেন, বর্তমানে মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে চরম দুর্দিনের দৈনন্দিন জীবন অতিবাহিত করছে। এ অবস্থায় দেশব্যাপী অসহনীয় লোডশেডিং এর কারণে জনজীবন জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। সরকারের চরম দুর্নীতি এবং অদূরদর্শিতার কারণে দেশের বিদ্যুৎ খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। রাতের ভোটের সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়।সকলকে জুলুমবাজ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ এর সঞ্চালনায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সেক্রেটারি এম এন আফছার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু,মোশারফ হোসেন মেম্বার,অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ