মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কিশোরগঞ্জে 'সচেতন তারুণ্যের' ব্যানারে আরবি নববর্ষ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের তরুণদের সংগঠন ‘সচেতন তারুণ্যের’ ব্যানারে ১ মুহাররম আরবী নববর্ষ উপলক্ষে নববর্ষ উদযাপন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই শনিবার বিকেল ৩টায় কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সচেতন তারুণ্যের আহ্বায়ক আশরাফ আলী সোহান।

সচেতন তারুণ্যের সদস্য সচিব সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাদ্রাসায়ে বাইতুল হিকমাহ কিশোরগঞ্জের প্রিন্সিপাল কে এম নাজিম উদ্দিন, হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা আহসানুল্লাহ মুন্না, সামিউল হাসান মিজান প্রমুখ।

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনায় হিজরতের বৎসর থেকে গননা করে আসা হিজরী সনের সূচনা ইতিহাস প্রসঙ্গে আলোচনা করেন। তারা আরও বলেন, মুসলিমদের নানাবিধ ইবাদত রোযা, কুরবানী, ঈদ ইত্যাদিসহ প্রত্যেকটি ইবাদত আরবী চাঁদের তারিখের সাথে সম্পৃক্ত। তাই একজন সচেতন মুসলমানের জন্য আরবী তারিখ জানা অপরিহার্য। বক্তারা হিজরী তারিখের প্রচলনের জন্য নানাবিধ প্রয়োজনীয়তা প্রসঙ্গে বক্তব্য রাখেন।

সেমিনারে সভাপতি তার বক্তব্যে বলেন, সচেতন তারুণ্য আরবী নববর্ষের মত গুরুত্বপূর্ণ এ বিষয়টি সম্পর্কে মুসলমানদেরকে অবগত করার জন্যই মূলত এ আয়োজন।

উল্ল্যেখ্য,সচেতন তারুণ্যের ব্যানারে ইত:মধ্যে বন্যাত্রদের মাঝে ত্রান ও চিকিৎসা সামগ্রী বিতরণ,শিক্ষা উন্নয়ন ও বিভিন্ন সামাজিক সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে সচেতন মহলে প্রশংসিত হয়ে আসছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ