শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

১৭০ কিলোমিটার লম্বা কাঁচঘেরা ভবন বানাবে সৌদি আরব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অতি উচ্চাভিলাষী একটি প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। যা হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো।

নিওম সিটি নামে পরিচিত এ অবকাঠামো তৈরি করা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে লোহিতসাগর পাড়ের মরুভূমিতে। আর শহরের অন্যতম প্রধান আকর্ষণ হবে এর কাঁচঘেরা ‘আকাশচুম্বী’ ভবন। যার নির্মাণে ব্যয় করা হবে ১ লাখ কোটি ডলার।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লাখো কোটি ডলার ব্যয়ে নিওম শহর নির্মাণ করছে সৌদি আরব। এর মধ্যদিয়ে শহর সম্পর্কে আমাদের চিরায়ত ধারণাই বদলে দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক এ দেশটি।

ছড়িয়ে ছিটিয়ে থাকা ভবনের পরিবর্তে এ শহরে লম্বা একটি লাইনের মতো তৈরি করা হবে দুটি গগনচুম্বী ভবন। ‘দ্য মিরর লাইন’ নামের এ ভবন দুটির উভয় পাশে থাকবে স্বচ্ছ কাচের দেয়াল। সেই দেয়ালে প্রতিফলিত হবে আলো।

দেয়ালগুলো ৪৮৮ মিটার (১৬০০ ফুট) তথা প্রায় আধা কিলোমিটার উঁচু হবে। ভবনের দৈর্ঘ্য হবে ১৭০ কিলোমিটার (১০০ মাইল)। যা উপকূলীয় অঞ্চল, পর্বত ও মরুভূমির মধ্যদিয়ে সমান্তরালভাবে এগিয়ে যাবে। তবে ভবনের প্রস্থ হবে মাত্র ২০০ মিটার।

ভবন দুটি পায়ে হাঁটার পথের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত হবে এবং ভবনের নিচে চলবে একটি উচ্চগতির ট্রেন। অতিকায় এ ভবন নির্মাণ করতে পুরো এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। ৫০ লাখ লোক এখানে বসবাস করতে পারবে।

এবং ভবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেতে সময় লাগবে ২০ মিনিটের মতো। ভবনের নকশায় আরও রয়েছে সমন্বিত ভার্টিক্যাল বা খাড়া কৃষি ব্যবস্থা, ইয়ট রাখার জন্য একটি বিশেষ স্থান ও মাটি থেকে ৩০৫ মিটার ওপরে একটি স্পোর্টস স্টেডিয়াম।

এখনও পর্যন্ত জ্বালানি তেলই সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু দেশকে এই তেল নির্ভরতা থেকে বের করে আনতে চাইছেন সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান। সেই লক্ষ্যে গত সপ্তাহেই তিনি অতি উচ্চাভিলাষী ওই নির্মাণ পরিকল্পনার কথা ঘোষণা করেন।

একটি মরুভূমিকে একটি উচ্চ প্রযুক্তির শহরাঞ্চলে পরিণত করার কথা বলছেন যুবরাজ। নিওম নামে ওই শহরের আকার হবে প্রায় বেলজিয়ামের সমান। গ্রীক শব্দ ‘নিও’ ও ‘ভবিষ্যত’ কথাটির আরবি প্à¦