শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

‘খতমে নবুওয়ত’ কর্মশালা বাস্তবায়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে ‘খতমে নবুওয়ত’ কর্মশালা বাস্তবায়নের জন্য জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ আগস্ট সোমবার বাদ জোহর এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট দাঈ আলেম মুফতী আব্দুল মাজীদ কাসেমী ও মাওলানা হুসাইন আহমাদ।

কেন্দ্রীয় কার্যালয়ে কর্মশালা বাস্তবায়ন কমিটির মিটিং এ উপস্থিত ছিলেন- মাখজানুল উলূম মাদ্রাসার মোহতামিম শায়খুল হাদিস মাওলানা জহুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মুফতী সুলতান আহমাদ জাফরী, কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা সাব্বির আহমাদ কাসেমী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওঃ রাশেদ বিন নূর, কেন্দ্রীয় নেতা মাওলানা গোলাম মাওলা, মাওলানা মুমিনুল ইসলাম।

উক্ত কর্মশালায় আইম্মায়ে মাসাজিদগনকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ