আদিয়াত হাসান: প্রশিক্ষণ কর্মশালা নতুন চিন্তার খোরাক জোগায়। নিজেকে সমৃদ্ধ করে। শানিত করে। কর্মদক্ষতা তৈরি করে। তাই কওমি মাদরাসার শিক্ষকদের জন্য অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম দেশে এই প্রথম আয়োজন করে ‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’। এতে দেশের মাদরাসা, স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেন তরিকে তালিম বিশেষজ্ঞ, বিশিষ্ট গবেষক আলেম মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন।
উক্ত কর্মশালায় অংশ নেন অর্ধশতাধিক মাদরাসার মুদাররিস, মুহতামীম ও স্কুল শিক্ষক। আওয়ার ইসলামের ভিন্নধর্মী এ কর্মশালা চলার খোরাক জুগিয়েছে বলে জানান তারা।
তিন দিনব্যাপী এ কর্মশালায় নারায়ণগঞ্জ বাগে জান্নাত মাদরাসা থেকে অংশগ্রহণ করেন মুফতি নূর মুহাম্মদ রাহমানী। তিনি আওয়ার ইসলামকে জানান, এ ধরণের কর্মশালার জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম। যখন শোনলাম রাজধানীর শেখ জনূরুদ্দীন রহ. দারুল কোরআন মাদরাসায় আওয়ার ইসলামের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে, দেরী না করে রেজিস্ট্রেশন করে নিই। আসা-যাওয়া বেশ কষ্ট হয়েছে। কিন্তু যে ফায়দা হয়েছে সেদিকে তাকালে কষ্টের কথা মনেই থাকে না।
কর্মশালায় অংশগ্রহণকারীদের আরেকজন মাওলানা মোস্তফা আল হুসাইনী। শিক্ষকতা করছেন রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত একটি মাদরাসায়। তার ভাষায়, ‘এমন কর্মশালা কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থাকে আরো সমৃদ্ধ করবে।’ তবে তিন দিনব্যাপী এ আয়োজনের মেয়াদ বাড়ানোর আবেদন তার।
আরেক অংশগ্রহণকারী মাওলানা গাজী মিসবাহ উদ্দীনের আবেদন, আওয়ার ইসলাম যেন প্রথমে পুরো ঢাকায় জোন ভিত্তিক এরপর ধীরে ধীরে সারাদেশে এই ‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ করে। তিনি বিশ্বাস করেন, সুশিক্ষার জন্য প্রাজ্ঞ শিক্ষকের বিকল্প নেই। আর এমন কর্মশালাই জাতীকে যোগ্য শিক্ষক উপহার দিতে পারে। তিনি মনে করেন, প্রাতিষ্ঠানিক যে বিদ্যা আমরা অর্জন করি একে সুসমৃদ্ধ করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে এমন কর্মশালা প্রয়োজন।
কর্মশালার প্রশিক্ষক গবেষক আলেম ও শিক্ষাবীদ মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন