শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কে হচ্ছেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। কাউসার লাবীব ।।

গত ২১ জুন চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মুফতী আব্দুল হালিম বুখারী রহ.। গুণী এ আলেমের মৃত্যুতে শূন্য হয় বোর্ডটির মহাসচিবের পদ। বর্তমানে বোর্ডের নির্বাহী বিভিন্ন দায়িত্ব পালন করছেন সহ-মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

শূন্যপদ পূরণে কে আসছেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিবের চেয়ারে? এ প্রশ্ন দেশের নানাজনের। জানা যায়, এর সঠিক উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী রবিউল আউয়াল পর্যন্ত।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, আগামী রবিউল আউয়াল মাসে আমাদের আসন্ন কাউন্সিল। সেখানেই সিদ্ধান্ত হবে দেশের প্রাচীন এ বোর্ডের মহাসচিব পদে কে আসছেন!

তবে বর্তমানে সহ-মহাসচিব পদে থাকা মাওলানা ওবায়দুল্লাহ হামযাহকেই বোর্ডটির মহাসচিব পদের জন্য এগিয়ে রাখছেন অনেকে।

প্রসঙ্গত, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ বাংলাদেশ সরকার স্বীকৃত একটি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড; যা আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার অধীনে পরিচালিত হয়। ১৯৫৯ সালে জামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হকের তত্ত্বাবধানে মাওলানা হাজী মুহাম্মদ ইউনুস এই বোর্ডটি গঠন করেন। বর্তমানে এই বোর্ডের অধীনে ৬০০ টি মাদ্রাসা আছে। প্রতি বছর বোর্ডের অধীনে ৬টি কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর বর্তমান সভাপতির দায়িত্বে আছেন আল্লামা সুলতান যওক নদভী।

কওমি মাদ্রাসাসমূহের সুষ্ঠুভাবে পরিচালনা, তত্ত্বাবধান এবং পাঠ্যসূচিসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে সামঞ্জস্য ও ঐক্য বহাল রাখার লক্ষ্যে ১৯৫৯ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হকের উদ্যোগে দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাবোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস’ প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতার জীবদ্দশায় মাদ্রাসাগুলাের পরিচালনা পদ্ধতিস্বরূপ উর্দু ভাষায় “দস্তুরে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস ” নামে একটি সংবিধান রচিত হয়। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেই সংবিধানের সংশােধন এবং তাতে অনেক বিষয় সংযােজনের প্রয়ােজ