বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অফিসের সময়সূচি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিদ্যুৎ সাশ্রয় করতে অফিসের সময় কমবে নাকি বাসা থেকে অফিস করার সিদ্ধান্ত আসবে, এ বিষয়ে শিগগিরই জানানো হবে।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয় করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসে যতটুকু না করলেই নয়, এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি চিন্তা করা হচ্ছে। মানুষের কষ্ট যাতে না হয়, সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে প্রধাবমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তেলভিত্তিক (ডিজেল) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে আগামীকাল মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের কথাও বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, আপাতত তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত থাকবে। সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প।

৮টার পর শপিংমল বন্ধ থাকবে। আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। সরকারি বেসরকারি অফিসের সভা হবে ভার্চুয়ালি। অফিসের সময়সূচি ১-২ ঘণ্টা কমানোর চিন্তা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ