বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ৭ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৫১ জন। ১ হাজার ৭ জনের মধ্যে রাজধানীতেই ৭২৫ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৭২ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১১ দশমিক ৫৫ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৩০ জনে।

নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫৪ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪ জন পুরুষ এবং ১ নারী মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬৫৭ জন এবং নারী ১০ হাজার ৫৭৩ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১০০ বছরের উপরে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন, ৭১ থেকে ৮০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছরের ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা রয়েছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৭২৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৭৮১জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ৭ জন , খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২২ জন রোগী শনাক্ত হয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ