রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

স্ত্রী, ২ মেয়েকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে স্ত্রী ও শিশু দুই কন্যা সন্তানকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি।

যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শালবাগান নামক এলাকায় নৃশংস এ ঘটনা ঘটিয়ে সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করেন জহিরুল ইসলাম (৩০) নামে ওই ব্যক্তি।

নিহতরা হলেন স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী (২৮) এবং তার দুই কন্যা সুমাইয়া (৯) ও সাথিয়া (২)।

ওসি রূপান সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটিয়েছে জহিরুল। তার শ্বশুর বাড়ি অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে। আত্মসমর্পণের পর তার দেখিয়ে দেওয়া স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জহিরুল যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার বাসিন্দা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ