রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

রাজধানীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারা দেশে একদিনে ডেঙ্গুতে নতুন করে ৩১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ৩০ জন ও ঢাকার বাইরে ১ জন শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩১ জন নিয়ে এই মৌসুমে ডেঙ্গুতে এক হাজার ৬২০ জন আক্রান্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে ঢাকায় ৩০ জন ও ঢাকার বাইরে ১ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে এ বছর মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬১০ জন। বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৪৫ জন ও ঢাকার বাইরে ৪১ জন। এ বছর এখন পর্যন্ত একজন ছাড়া আর কোনো মৃত্যু হয়নি।

এদিকে, ঈদের ছুটিতে এডিস মশা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর বিষয়ে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন তাঁরা। একইসঙ্গে আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ