রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন। এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, সেটা শেষ হয়ে গেছে।

মারিও দ্রাঘি আরও বলেছেন, ‘আমি আজ সন্ধ্যায় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র হস্তান্তর করব।’ তবে, প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগপত্র জমা দেওয়ার পর এখনো তা গ্রহণ করেননি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মারিওকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। প্রেসেডেন্ট ইতালির করোনা পরবর্তী পরিস্থিতি ও দেশটির স্থানীয় অস্থিতিশীলতা সামাল দিতে মারিওকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। এখন তিনি মারিওকে পদত্যাগ না করে পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশের রাজনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরতে বলেছেন।

ফাইভ স্টার দলের নেতা জিউসেপ কন্তে সরকারের পারিবারিক ও ব্যবসায়িক সহায়তার জন্য ২৩ বিলিয়ন ইউরো দিতে অস্বীকার করায় ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীর দেশটিতে সংকট শুরু হয়। সে সময় বলা হয় মারিও দ্রাঘি জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় যথেষ্ট কাজ করছেন না।

বৃহস্পতিবার সরকার সিনেটে সহজে জয়লাভ করলেও প্রধানমন্ত্রী বারবার সতর্ক করেছেন যে, ফাইভ স্টার দলের সমর্থন ছাড়া সরকার চলতে পারবে না। সূ্ত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ