শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এল প্রভাবশালীদের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের হাজার কোটি টাকা পাচারের মামলায় ভারতে গ্রেফতার পি কে হালদারকে আবারও ১৫ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।

আজ মঙ্গলবার (৫ জুলাই) কলকাতার বিশেষ সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির (সিবিআই) বিচারক এ নির্দেশ দেন।

সিবিআই আদালতের বিচারপতি জীবনকুমার সাধু বলেন, ২০ জুলাই তাদের ফের আদালতে হাজির করতে হবে। এ সময় হালদার এবং তার সহযোগীদের দুই আইনজীবী আলী হায়দার এবং সোমনাথ ঘোষ এজলাশে উপস্থিত ছিলেন না।

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী নতুন করে কারাগারে গিয়ে পি কে হালদারকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন এবং ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতের আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে অরিজিত চক্রবর্তী সাংবাদিকদের বলেন, পি কে হালদার এবং তার সহযোগীদের জেরা করে ভারতের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। সম্ভবত এদের নামও চার্জশিটে থাকবে। বাংলাদেশের কিছু প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চার্জশিট আদালতে পেশ করা হবে এবং তা ২০ জুলাই পেশ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগে সবশেষ ২১ জুন পি কে হালদারকে একই আদালতে তোলা হয়। সেদিন ইডির পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী অন্য একটি মামলায় হাইকোর্টে আটকে যাওয়ায় বিচারক এক ঘণ্টা অপেক্ষা করেন এবং ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশও দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ