শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ২১৮৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ১৮৩ জন। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭০ শতাংশে।

গতকাল করোনায় শনাক্তের সংখ্যা ছিল দুই হাজার ২১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৯ জনের। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ সাত হাজার ৫০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যুর ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ