শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর-এর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া।’

আজ রোববার নির্বাচন ভবনে হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি এ কথা জানান।

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আলোচনা কিছুই না, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।’

সিইসি বলেন, ‘সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতি আছে, নির্বাচন কীভাবে হয়, উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের নির্বাচন সম্পর্কেও তার ধারণা আছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।’

সিইসি বলেন, ‘তিনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে তিনি থাকবেন এবং বাংলাদেশের নির্বাচনটা কেমন, সেটা দেখতে তিনি আগ্রহী।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘তিনি আমাদের কোনো পরামর্শ দেননি। তারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লা ইলেকশনটা ভালো হয়েছে, শেষ পর্যন্ত কিছু হয়েছিল কি না। সেটা আমরা এক্সপ্লেইন করেছি। বিভিন্ন রকম কথা হচ্ছিল, তাই নির্বাচনটা নিয়ে তাঁর ইন্টারেস্ট। সেটা আমরা এক্সপ্লেইন করেছি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আমরা আশাবাদ ব্যক্ত করেছি, নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজার ৯০০ পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

এ ছাড়া ফেম্বোসা, এএইএ, ওআইসি এবং কমনওয়েলথ থেকে আমন্ত্রিত ও অন্যান্য বিদেশি পর্যবেক্ষক ৩৮ জন, কূটনৈতিক বা বিদেশি মিশনের কর্মকর্তা ৬৪ জন এবং বাংলাদেশে দূতাবাস বা হাইকমিশন বা বিদেশি সংস্থায় কর্মরত বাংলাদেশি ৬১ জন পর্যবেক্ষণ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ