শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

স্বাধীনতার আগের বছর প্রতিষ্ঠা হয়েছিল আরজাবাদ মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার।।

শিক্ষা বা জ্ঞানের বিশুদ্ধতম উৎস হচ্ছে আল কুরআন ও হাদিসে নবী সা.। আল্লাহ রাব্বুল আলামীন রাসুল সা.কে এই ভূমিতে পাঠিয়েছেন মানব জাতির উস্তায ও শিক্ষকরূপে। রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, নবী রাসুলগণ ধন সম্পদের মীরাছ বা উত্তরাধিকার রেখে যান না বরং তাঁরা মীরাছ রেখে যান ইলমের। যিনি এ মীরাছ লাভ করেছেন তিনি অনেক বড় সম্পদের অধিকারী হয়েছেন।

আর উলামায়ে কেরাম হচ্ছেন সেই ইলমের উত্তরাধিকারী। কেননা হাদিসে বর্ণিত আছে উলামায়ে কেরামগণ হলেন নবীর ওয়ারিশ। তাই নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহ তায়ালার কুরআন ও আমার সুন্নত।

নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, তেমনি কুরআনে কারীম হচ্ছে সর্বশেষ কিতাব। আর বিশ্ব নবী রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ। সাহাবায়ে কেরাম রা.হতে এই ইলমী ও আমলী আমানত ধারাবাহিকভাবে গ্রহণ করেছিলেন তাদের সঠিক উত্তরসূরী তাবেঈন তাবে তাবেঈন, মুজতাহিদ সালফে সালেহীন ফুকাহাগণ।পৃথিবীর বিস্তীর্ণ এলাকাজুড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে দ্বীনের এই অমিয়ধারা।

তারই ধারাবাহিকতায় ঢাকা রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকায় গড়ে উঠে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা। উপমহাদেশের কওমী মাদরাসা নামে প্রচলিত দীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দারুল উলুম দেওবন্দের চিন্তাধারা ও কারিকুলামের অনুকরণ অনুসরণে প্রতিষ্ঠিত। জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসাও সেই দারুল উলুম দেওবন্দেরই অনুসারী একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান।

দারুল উলুম দেওবন্দ তথা আকাবিরের চিন্তা চেতনা ও মন- মানসিকতার আলোকে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যোগ্য উত্তরসূরী এবং দেশ ও জাতির সার্বিক নেতৃত্ব প্রদানে উপযোগী প্রতিনিধি সৃষ্টির লক্ষে দেশের জাতীয় পর্যায়ের একটি বৃহত্তর প্à