শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বন্যার পানিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে আবুল কালাম (৩৩)।

স্থানীয় ইউপি সদস্য রকিব বাদশা জানান, শুক্রবার বিকেলে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে শনিবার সকালে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, বিকেলে সাড়ে ৫টায় বাগেরভিটা গ্রামের আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে যান। আজ সকালে বিল থেকে লাশ উদ্ধার করেন স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ