শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ : চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সেইসঙ্গে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ছেলেদের এবং আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বিকেল ৫টার মধ্যে ছেলেদের হল এবং আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছাড়তেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। স্নাতকোত্তর পর্যায়ের চলমান সকল একাডেমিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সভা চলে।

উল্লেখ্য, গত রোববার ও শনিবার ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এক পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের অনুসারী। অপর পক্ষটি সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। বাস দেরিতে ছাড়া নিয়ে ওই মারামারি হয় বলে জানা গেছে।

-এটি