মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

সরকারি খরচে মক্কা যাওয়া মুয়াল্লিমকে দিয়ে কম টাকায় বদলি হজ করালে আদায় হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহেদ সাহেব বৃদ্ধ হয়ে গেছেন। তার উপর হজ ফরয। কিন্তু হজে যাওয়ার সামর্থ্য নেই। অন্যকে দিয়ে বদলী হজ করাতে চান। আব্দুল কারীম সরকারি মুআল্লিম। বাংলাদেশ থেকে সরকারি খরচে মক্কা যায়। হাজিদের খেদমত করে এবং নিজেও হজ করে।

সে শাহেদকে বলল, আমি আপনার বদলী হজ করে দিব। পুরো খরচ দিতে হবে না। ১ লক্ষ ২০ হাজার টাকা দিলেই চলবে। কেননা আমার তো খরচ নেই। তাই আপনার থেকে কম নিব। এখন শাহেদ সাহেব কি আব্দুল কারীমকে দিয়ে বদলী হজ করাতে পারবে?

উত্তর
বদলী হজের ক্ষেত্রে মুখ্য বিষয় হল, হজের খরচাদি প্রেরণকারীর পক্ষ থেকে ব্যয় হওয়া এবং যাকে প্রেরণ করা হচ্ছে সে ঐ ব্যক্তির পক্ষ থেকেই যাওয়া।

প্রশ্নোক্ত ক্ষেত্রে এই বিষয়গুলো অনুপস্থিত। কেননা আব্দুল কারীম সাহেব মূলত যাচ্ছেন এজেন্সির কাজে সরকারি খরচে। তিনি শাহেদ সাহেবের পক্ষ থেকে হজ করার জন্য যাচ্ছেন না।

আর বদলী হজ বাবদ তিনি যে টাকা নিচ্ছেন তাও হজের কাজে ব্যবহার হচ্ছে না। কারণ যাতায়াত ভাড়া ও মৌলিক খরচাদি তো ঐ ব্যক্তি তার নিয়োগকর্তা থেকে পাচ্ছেন। তাই এভাবে বদলী হজ আদায় হবে না। বদলী হজে পাঠাতে হবে এমন ব্যক্তিকে, যে শুধু ঐ লোকের হজ আদায়ের উদ্দেশ্যেই তার খরচে যাবে। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ