শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা ফজলুর রহমানের সঙ্গে মুফতি তাকী উসমানীর সাক্ষাৎ সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’

এমপি বাহারকে এবার কুমিল্লা ছাড়তে বলল ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমে সতর্ক করে দিয়েছিল, তাতেও কাজ না হওয়ায় এবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে বলেছে নির্বাচন কমিশন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় কুমিল্লা-৬ (সদর) আসনে ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্যকে এখনই এলাকা ছাড়তে বলে বুধবার চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।

ইসির সিদ্ধান্তে আওয়ামী লীগের এই নেতা বাহারের কোনো প্রতিক্রিয়া টোয়েন্টিফোর ডটকম তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।

বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইসিতে করেছিলেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। বিদায়ী এই মেয়র বিএনপি ছেড়ে এবার ভোটের লড়াইয়ে রয়েছেন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্থানীয় সরকারের নির্বাচনে প্রচারে অংশ নিতে পারেন না। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে শুধু ভোট দিতেই নির্ধারিত কেন্দ্রে যেতে পারেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করে কুমিল্লায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে সভায় অংশ নিলে তাকে সতর্ক করে চিঠি দিয়েছিল ইসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ