বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

সৌদি আরব পৌঁছাল হজযাত্রীদের প্রথম কাফেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বিদেশী হজযাত্রীদের প্রথম কাফেলা মদিনায় পৌঁছাল। ইন্দোনেশিয়ার ওই কাফেলাটি সেখান থেকে মক্কায় যাবে। খবর আল আরাবিয়া’র।

শনিবার হজ যাত্রীদের প্রথম কাফেলাকে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আল-বিজাভি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, শনিবার আমরা ইন্দোনেশিয়া থেকে হজযাত্রীদের প্রথম কাফেলাকে স্বাগত জানাই। এরপর মালয়েশিয়া ও ভারত থেকে হজ ফ্লাইট শুরু হবে।

তিনি আরও বলেন, দুই বছরের বিরতির পর বিদেশ থেকে আসা আল্লাহর মেহমানদের স্বাগত জানাতে পেরে আমরা খুব খুশি। আল্লাহর এই মেহমানদের দেখাশুনা করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরের হজযাত্রা ৬৫ বছরের কম বয়সী টিকাপ্রাপ্ত মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সৌদি আরবের বাইরে থেকে যারা আসছেন, তাদের অবশ্যই হজ ভিসার জন্য আবেদন করতে হবে। তাদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নেওয়া পরীক্ষা থেকে কোভিড -১৯ নেতিবাচক ফলাফল জমা দিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ