আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে অবস্থিত মসজিদে নববিতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১০ লাখের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। মাসজুড়ে প্রতিদিন গড়ে ৭ লাখের বেশি মানুষ মসজিদে নববিতে এসেছেন।
পবিত্র এই মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের এমন ব্যাপক উপস্থিতি ইসলামের অন্যতম পবিত্র স্থানটির প্রতি বিশ্বজুড়ে মুসলমানদের গভীর অনুরাগ ও আকর্ষণের প্রতিফলন।
উল্লেখ্য, মসজিদে নববি ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। মহানবী হজরত মুহাম্মদ সা. হিজরতের পর মদিনায় এ মসজিদ প্রতিষ্ঠা করেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান মসজিদে নববিতে নামাজ আদায় ও মহানবী সা.-এর রওজা মোবারদ জিয়ারতের উদ্দেশে আসেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন
এসএইচ/